October 30, 2026, 9:07 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

কারওয়ান বাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার 

তরফদার রবিউল ইসলাম

কারওয়ান বাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার

কারওয়ান বাজার এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ০১ টি বিদেশী পিস্তল ও ০৩ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় ০৯ ডিসেম্বর (মঙ্গলবার) দুপুর ১.৫০  মিনিটে বাংলাদেশ সেনাবাহিনীর ৬ স্বতন্ত্র এডি ব্রিগেডের অধীনস্থ উত্তরা আর্মি ক্যাম্প কর্তৃক সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রাজধানীর কারওয়ান বাজার, বিএফডিসি রেলগেট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়।

অভিযানে একটি নির্মাণাধীন এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় শীর্ষ সন্ত্রাসী মোঃ আবু বক্কর সিদ্দিক ওরফে কালা সিদ্দিক এবং মিলনকে গ্রেফতার করা হয়।

উক্ত স্থানে তল্লাশি পরিচালনা করে তাদের নিকট থেকে একটি স্প্যানিশ পিস্তল ও ৩ রাউন্ড এ্যামোনিশন উদ্ধার করা হয়। উল্লেখ্য যে, তারা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত ছিল। অপরাধীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য।

বাংলাদেশ সেনাবাহিনী জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও জাতীয় নিরাপত্তা রক্ষায় সর্বদা অঙ্গীকারবদ্ধ। সন্ত্রাস, নাশকতা ও অপরাধ দমনে এ ধরনের সমন্বিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ