September 15, 2026, 10:24 pm
শিরনাম :
বটিয়াঘাটায় জৈব পদ্ধতিতে সবজি চাষ ও পরিবেশ সুরক্ষা বিষয়ক প্রশিক্ষণ অনুস্ঠিত। বাগেরহাটে বর্জ্য ব্যবস্থাপনার দাবিতে যুবদের সাইকেল র‍্যালি ফ্যাসিবাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে- আইনমন্ত্রী ফকিরহাটে অজ্ঞাত পরিবহণের ধাক্কায় পিকআপ চালক নিহত ফকিরহাটে আমন ক্ষেতে পোকার আক্রমণ প্রতিরোধে মাঠে মাঠে আলোক ফাঁদ ভারত সেবা সংঘে গনেশ পূজোর শুভ সূচনা করলেন- মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বাকৃবি’র তৃতীয় শ্রেণী কর্মচারী পরিষদ এর সাধারণ নির্বাচন অনুষ্ঠিত লামায় দোকানে গাঁজা বিক্রির অভিযোগে সুনীল কান্তি দে’র ৬ মাসের কারাদণ্ড মহানন্দা নদীতে গোসল করতে নেমে স্রোতে হারিয়ে গেল ‌দুই ছাত্র সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্মসংস্থানের চিত্র-এমপি, ফজলূল হক মিলন

মা হারা শিক্ষার্থী আশিকের স্বপ্ন থামেনি, পাশে দাঁড়াল ছাত্রদল

সিরাজুল ইসলাম (রনি), রাজশাহী ব্যুরো প্রধান

রাজশাহী সরকারি সিটি কলেজের গণিত বিভাগের অনার্স তৃতীয় বর্ষের ছাত্র মো.আশিকুল রহমান আশিক। মাকে হারিয়েছেন অনেক আগে, বাবা করেছেন নতুন বিয়ে। তিনি নিজেই আয় করে চলেন এবং লেখাপড়া করছেন নিজের খরচে।

গতকাল বৃহস্পতিবার (১৩ নভেম্বর) পরীক্ষার ফরম পূরণের ছিল শেষ তারিখ।

একটি কোচিং সেন্টারে কাজ করে তার পক্ষে ফরম পূরণের প্রায় ৭ হাজার টাকা দেওয়া সম্ভব ছিল না।
এমন অবস্থায় বাধ্য হয়ে আশিক রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের কাছে গিয়ে তার সমস্যার কথা জানালে তিনি দ্রুত তার ফরম পূরণের ব্যবস্থা করে দেন।

জানতে চাইলে মো. আশিকুল রহমান আশিক বলেন, আমার মা অনেক আগেই মারা গেছেন এবং বাবা আরেকটি বিয়ে করেছেন। তারপর থেকেই আমি একটি কোচিং সেন্টারে কাজ করে নিজের টাকায় চলি।

এমন অবস্থায় ফরম পূরণের এতগুলো টাকা আমার কাছে না থাকায় আমি লিমন ভাইকে বলি। আমার কথা শুনে তিনি আমার ফরম পূরণের ব্যবস্থা করে দেন। সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন ভাই আমার পাশে না দাঁড়ালে আমি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারতাম না। তিনি ছাত্রদল নেতা লিমনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মো.আশিকুল রহমান আশিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারায় তার বিভাগের সহপাঠীরা বলেন, আমাদের কলেজে এরকম অনেকেই আছে। তবে সকলেরই নিয়মিত খোঁজ নেন লিমন ভাই। আমরা দেখেছি কোন শিক্ষার্থী তার কাছে কোন সমস্যা নিয়ে গেলে তিনি সেটা সমাধানের চেষ্টা করেন।

এ বিষয়ে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমন বলেন, আমাদের কাজেই সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকা। তার মা নেই এবং বাবা থেকেও নেই, সে তার লেখাপড়া ও থাকা-খাওয়ার খরচ নিজেই চালাই।

আমি তাকে কথা দিয়েছি সবসময় তার লেখাপড়ার বিষয়ে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে আমরা তার পাশে থাকবো। শুধু আশিক নয় আমরা এইরকম সকল শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ