October 30, 2026, 6:49 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

মাদক-সন্ত্রাসমুক্ত টৈটং গড়ার প্রত্যয় ইমরান সাইফুলের

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়া উপজেলার টৈটং ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান সাইফুল নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

শুক্রবার সকাল ১০টায় ইউনিয়নের ধনিয়াকাটা স্টেশন থেকে শতাধিক যানবাহনের বহর নিয়ে শোডাউন ও প্রচারণার সূচনা করেন তিনি।

অ্যাডভোকেট ইমরান সাইফুলের নেতৃত্বে আয়োজিত এ প্রচারণায় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। গাড়িবহরটি টৈটং ইউনিয়নের প্রধান প্রধান সড়ক ও বিভিন্ন প্রত্যন্ত এলাকা প্রদক্ষিণ করে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলা এ প্রচারণায় ইউনিয়নের বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এ সময় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলমগীরসহ দলের জ্যেষ্ঠ ও তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।মাদক, সন্ত্রাস ও জুয়ামুক্ত সমাজ গড়ার প্রত্যয় প্রচারণাকালে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট ইমরান সাইফুল বলেন, একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও জুয়ামুক্ত সমাজ গঠন এবং ইউনিয়নে ন্যায়বিচার প্রতিষ্ঠাই আমার মূল লক্ষ্য।

তিনি বলেন, টৈটং ইউনিয়নের দীর্ঘদিনের অবহেলিত রাস্তাঘাটসহ প্রয়োজনীয় অবকাঠামোর আধুনিক উন্নয়ন ঘটিয়ে এলাকাটিকে একটি নিরাপদ ও ন্যায়বিচারভিত্তিক মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান তিনি।

ইমরান সাইফুল আরও বলেন, তরুণ ও প্রবীণসহ সব শ্রেণি-পেশার মানুষের নিরাপদ জীবনযাত্রা নিশ্চিত করা, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের মৌলিক অধিকার ও নিরাপত্তা প্রতিষ্ঠায় তিনি কাজ করতে চান।উন্নয়ন ও ন্যায়বিচারকে গুরুত্ব টৈটং ইউনিয়নের সার্বিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, জনগণের প্রত্যাশা পূরণ এবং ইউনিয়নের মানুষের জীবনমান উন্নয়নে কাজ করাই তাঁর অগ্রাধিকার।

নির্বাচনী প্রচারণার মধ্য দিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের কাছে নিজের পরিকল্পনা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।

স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে তাঁর এ প্রচারণা টৈটং ইউনিয়নের নির্বাচনী পরিবেশে নতুন আলোচনার জন্ম দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ