October 30, 2026, 7:24 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

বাগেরহাটে সাংবাদিক আলী আকবর টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তির প্রতিবাদে জরুরি সভা

এস এম রাজ, বিশেষ প্রতিনিধি

বাগেরহাট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সম্মানিত সদস্য ও জ্যেষ্ঠ সাংবাদিক আলী আকবর টুটুলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটূক্তি ও অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছে বাগেরহাট প্রেসক্লাব। এহেন অনভিপ্রেত ও নিন্দনীয় ঘটনার প্রেক্ষাপটে প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে এ ঘটনার তীব্র নিন্দা, ক্ষোভ প্রকাশ এবং নিন্দা প্রস্তাব গৃহীত হয়।

মঙ্গলবার (২৭অক্টোবর) রাতে বাগেরহাট প্রেসক্লাবের মিলনায়তনে অনুষ্ঠিত এই জরুরি সভায় সভাপতিত্ব করেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু।

সভায় কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি এস এম রাজ,
সাধারণ সম্পাদক এম হেদায়েত হোসাইন লিটন,সহ সাধারন সম্পাদক মো. ইয়ামিন আলী, তথ্য ও প্রযুক্তি সম্পাদক এস এস সোহান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. আরিফুল ইসলাম, নির্বাহী সদস্য মো. আলী আকবার টুটুল, মোল্লা আব্দুর রব, সৈয়দ শওকত হোসেন, সোহেল রানা বাবুল, মো. কামরুজ্জামান উপস্থিত ছিলেন।সভায় বক্তারা বলেন, একজন পেশাদার জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য আলী আকবর টুটুলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমাননাকর ও কুরুচিপূর্ণ মন্তব্য প্রচার করা অত্যন্ত দুঃখজনক। এটি শুধু একজন ব্যক্তির ওপর আক্রমণ নয়, বরং সমগ্র সাংবাদিক সমাজ ও মুক্তবুদ্ধির চর্চার ওপর সরাসরি আঘাত। এ ধরনের চরিত্রহননমূলক কর্মকাণ্ড কখনোই গ্রহণযোগ্য হতে পারে না।​জরুরি সভা থেকে অবিলম্বে এই ঘটনার সাথে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান সাংবাদিক নেতৃবৃন্দ। অন্যথায় বাগেরহাটের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

পেশাগত দায়িত্ব পালনে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ