October 30, 2026, 8:09 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের বার্ষিক সম্মলন অনুষ্ঠিত

‎তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালায় জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবের মুখোমুখি অরক্ষিত মানুষের সহনশীলতা শক্তিশালী করন প্রকল্পের আওতায় নেটওয়ার্কের সদস্য, সরকারী বেসরকারি কর্মকর্তা, সুশীল সমাজ এবং কমিউনিটির নেতৃবৃন্দ নিয়ে আঞ্চলিক পর্যায়ের বার্ষিক জলবায়ু সম্মলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর)  সকালে তালার শাহাপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার অফিসে অনুষ্ঠিত সম্মেলনে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য রাখেন, উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী প্রধান আশরাফুন নাহার আশা।
‎
‎জলবায়ু পরিবর্তন বিষয়ক নেটওয়ার্ক কমিটির সহ সভাপতি অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার, উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা আশুতোষ বিশ্বাস, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আরিফুজ্জামান ও তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক। এসময় অন্যান্যের মধ্যে নেটওয়ার্কের সভাপতি হাসিনা পারভিন, সদস্য ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অচিন্ত্য সাহা, রুপালী পরিচালক শফিকুল ইসলাম, পানি কমিটির সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, ইউপি সদস্য শিরিনা খাতুন প্রভাষক কামরুজ্জামান, গাজী শহিদুল্লাহ, রেবেকা খাতুন, টুম্পা খাতুন, মোবারক হোসেন, সাংবাদিক জাহিদুর রহমান, বিএম জুলফিকার রায়হান, সেলিম হায়দার, কমিটির সদস্য দিলীপ সানা, আব্দুল আলিম, রাশেদ সানা প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় মিডিয়ার মাধ্যমে বিগত দিনের কার্যক্রম উপস্থাপন করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের কমিউনিটি মেবিলাজার বিরাম কুমার ঘোষ। সভায় জলবায়ু পরিবর্তনের প্রভাব উদ্যোগ ও ভবিষ্যৎ  করণীয় এবং  পরবর্তী সময়ে কিভাবে এই কমিটি কাজ করবে তার কর্মপরিকল্পনা  নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
‎


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ