October 30, 2026, 8:10 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

লামায় রেঞ্জ কর্মকর্তাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধি

লামায় ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা ও বিট কর্মকর্তাকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানায়, ব্যবস্থা নিতে যাচ্ছে বন বিভাগ লামা বনবিভাগের ডলুছড়ি রেঞ্জ

বান্দরবানের লামায় বনবিভাগের ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তা এ.কে.এম.আলতাফ হোসেন ও সরই বিট কর্মকর্তা মিজানুর রহমানকে জড়িয়ে গত ২০শে অক্টোবর লামায় গর্জন পাচারের মহোৎসব ডলুছড়ি রেঞ্জার আলতাফ ও বিট কর্মকর্তা মিজানের ভূমিকায় প্রশ্ন’ শিরোনামে একটি পোর্টালে একটি সংবাদ প্রকাশিত হলে সংবাদটি রেঞ্জ কর্মকর্তা আলতাফ হোসেন ও বিট কর্মকর্তা মিজানুর রহমানের দৃষ্টি গোচর হয়। ফলে গত ২১শে অক্টোবর পোর্টালে প্রকাশিত সংবাদের বিরুদ্ধে এবং স্থানীয় যুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে যাচ্ছে বলে উল্লেখ করে- তাদের স্বাক্ষরিত একটি প্রতিবাদলিপি পাঠিয়েছেন। স্বাক্ষর করে স্পষ্ট ভাবে বলেছেন, উপরোক্ত অভিযুক্তরা নামে বেনামে বন বিভাগের বিরুদ্ধে কুৎসা রটিয়ে স্থানীয় ভাবে সিন্ডিকেট করে ফেসবুক পেইজ খুলে হরেকরকম চাঁদাবাজি করে যাচ্ছেন, অথচ বর্ণিত ব্যক্তিরা সমাজে ঘৃণিত ব্যক্তি হিসেবে পরিচিত।তিনি উক্ত প্রতিবাদলিপিতে আরও বলেন, আমি আলতাফ হোসেন (রেঞ্জ কর্মকর্তা, ডলুছড়ি রেঞ্জ লামা বন বিভাগ) উপরোক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করার জন্য বর্ণিত ব্যক্তিদের যাবতীয় নাম ঠিকানা সংগ্রহ করার চেষ্টা চালাচ্ছি। ফলে ২০ অক্টোবর ও ১৯ অক্টোবর পোর্টালকে ভুল বুঝিয়ে আমার ও আমার বিট কর্মকর্তাকে নিয়ে যে সংবাদ প্রকাশিত হয়েছে উক্ত সংবাদে কাউকে প্রভাবিত না হওয়ার অনুরোধ করি। ভুয়া সংবাদ প্রচার করে ভাবমুর্তি নষ্ট করছে। উক্ত সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়।

প্রকাশিত সংবাদটি মিথ্যা,বানোয়াট, ভিত্তিহীন, মনগড়া ও উদ্দেশ্য প্রণোদিত। একটি কুচক্রী মহল আমাকে কর্মক্ষেত্রে ও সামাজিকভাবে হেয় করতে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ ও প্রচার করেছে। প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ