October 30, 2026, 7:24 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

কেরানীগঞ্জে শিকারীটোলা দুর্গা মন্দির পরিদর্শনে আমান উল্লাহ আমান

স্টাফ রিপোর্টার

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ঢাকার কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের শিকারীটোলা দুর্গা মন্দির পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জাতীয় স্থায়ী কমিটির সদস্য, ডাকসুর সাবেক ভিপি ও সাবেক মন্ত্রী আমান উল্লাহ আমান।

মঙ্গলবার, ২০ অক্টোবর সকালে তিনি উক্ত পূজা মণ্ডপ পরিদর্শনে যান এবং সেখানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

​পরিদর্শনকালে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমান উল্লাহ আমান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দেশ। আবহমানকাল ধরে এখানে সব ধর্মের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে নিজ নিজ ধর্মীয় উৎসব ও পার্বণ উদযাপন করে আসছে। শারদীয় দুর্গাপূজা কেবল সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, এটি সম্প্রীতির এক মহামিলনমেলা।আমান উল্লাহ আমান পূজা মণ্ডপ উদযাপন কমিটি এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের শান্তিময় ও আনন্দঘন পরিবেশে পূজা উদযাপনের জন্য ধন্যবাদ জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

​অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ মন্দির কমিটির নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ