October 30, 2026, 9:06 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

ময়মনসিংহে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রীর মৃত্যুবার্ষিকীতে বিএনপির স্মরণসভা

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য এ কে এম মোশাররফ হোসেনের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গণে এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার ১৮ অক্টোবর ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে কোরআন খতম, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও প্রয়াত মোশাররফ হোসেনের সহোদর ছোট ভাই আলহাজ্ব জাকির হোসেন বাবলু এমপি’র সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয়সহ সাংগঠনিক সম্পাদক, ময়মনসিংহ ৪ সদর আসনের জাতীয় সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আলমগীর মাহমুদ আলম। ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক ও জেলা দক্ষিণ বিএনপির সদস্য সচিব মোঃ রুকুনোজ্জামান সরকার রোকন, জেলা দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল আমিন খসরু, সদস্য সচিব সোহেল খান, জেলা দক্ষিণ যুবদলের সভাপতি রেজাউল করিম মামুন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট দিদারুল ইসলাম রাজু প্রমুখ।স্মরণ সভায় দক্ষিণ জেলা বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে তার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে নগরীর নতুন বাজার দলীয় কার্যালয়ের সামনে তবারক বিতরণ করা হয়।বক্তারা বলেন ময়মনসিংহের মুক্তাগাছার কৃতিসন্তান এ কে এম মোশাররফ হোসেন ছিলেন শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আস্থাভাজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তিনি কর্মী ও সাধারণ মানুষের জন্য তিনি ছিলেন নিবেদিত প্রাণ। সাধারণ মানুষের সঙ্গে ছিলো তার আত্মার নিবিড় সম্পর্ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ