October 30, 2026, 8:09 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত

শামীম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল)প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছে।

ঘটনাটি ঘটেছে,শনিবার বিকেল প্রায় ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে উপজেলার জামুর্কী এলাকায়।যাত্রীবাহী বাস,পিকআপ ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এই দুজন নিহত হয়েছেন।

নিহত ২ ব্যক্তি হলেন,টাঙ্গাইল জেলার বাসাইল উপজেলার মোটরসাইকেল আরোহী আসিফ (১৮)ও সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পিকআপের হেলপার আব্দুল রহিম(৪০)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,ঢাকাগামী লেনে এস আই ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস ঢাকার দিকে যাচ্ছিল।এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়।পরে মোটরসাইকেলের সামনে থাকা একটি পিকআপকেও ধাক্কা দেয় বাসটি।এতে মোটরসাইকেল আরোহী আসিফ ও পিকআপের হেলপার আব্দুল রহিম ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

গোড়াই হাইওয়ে থানার এসআই আনিসুর রহমান সাংবাদিকদের বলেন,বাস ও পিকআপ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।আইনিপ্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ