October 30, 2026, 8:10 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মো. আমিনুল ইসলাম (চঞ্চল), দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায়সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে চুয়াডাঙ্গা -দর্শনা মহাসড়কের উপজেলার লোকনাথপুর ফায়ার সার্ভিসের অদূর থেকে মরদেহটি উদ্ধার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে লোকনাথপুর ফায়ার সার্ভিসের অদূরে এ দুর্ঘটনা ঘটে। পরে খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের অবস্থা এমন যে, মুখ দেখে তাঁকে শনাক্ত করা কঠিন বলে জানা গেছে।দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবা উদ্দিন জানান, খবর পেয়ে সকালে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বর্তমানে মরদেহটি দামুড়হুদা মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছে। নিহতের পরিচয় শনাক্তে সহযোগিতা চেয়েছে পুলিশ। ওই ব্যক্তির পরিচয় সম্পর্কে কারও কাছে কোনো তথ্য থাকলে দামুড়হুদা মডেল থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ