October 30, 2026, 8:10 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

দুর্গোৎসব নির্বিঘ্ন করতে জামালপুরে বিজিবি মোতায়েন

জিএম ফাতিউল হাফিজ বাবু, জামালপুর প্রতিনিধি

শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন করতে মাঠে জামালপুর ৩৫ বিজিবির ৬ প্লাটুন বিজিবি মোতায়েন, মন্ডপ পরিদর্শন!

সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্ন ও সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে নেমেছেন জামালপুর ৩৫ বিজিবি।

এ উপলক্ষে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর ) বিকালে বিজিবির পক্ষ থেকে জামালপুর শহরের বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান মন্ডপ গুলো পরিদর্শন করেন।

এসময় বিভিন্ন পূজা মন্ডপের প্রতিনিধিদের সাথে কুশল বিনিময় সহ সার্বিক বিষয়ে খোঁজ খবর নেন বিজিবির অধিনায়ক লে. কর্নেল হাসানুর রহমান।পরিদর্শন শেষে জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক হাসানুর রহমান বলেন, ৩৫ বিজিবির আওতাধীন এলাকায় দুর্গা পূজার মন্ডপ গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি পূজা নির্বিঘ্ন করতে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে বিজিবি। পূজা কার্যক্রমকে উপভোগ করতে সর্বাত্মক সহযোগিতা সহ ১০ অক্টোবর থেকে বিজিবি টহল কার্যক্রম শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ