October 30, 2026, 9:06 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

রূপগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার প্রশংসনীয় ভূমিকা

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি 

রূপগঞ্জ, নারায়ণগঞ্জ: আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ এবং দায়িত্বে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্বপালন তদারকির অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শ্রী শ্রী গোপাল জিউর মন্দির, গোলাকান্দাইল (উত্তর) দাসপাড়া সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করা হয়েছে।

বিকেল ৫টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এ পরিদর্শনে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের রেঞ্জ কমান্ড্যান্ট জনাব আসাদুজ্জামান গনি, নারায়ণগঞ্জ জেলার জেলা কমান্ড্যান্ট জনাব মোঃ হেলাল উদ্দিন এবং রূপগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ মোছলেহ উদ্দীন ফারুখ।

পরিদর্শনকালে পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হয় এবং দায়িত্বে নিয়োজিত আনসার-ভিডিপি সদস্যদের সঙ্গে মতবিনিময় করা হয়। এ সময় পূজামণ্ডপে আগত দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, শৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।রূপগঞ্জ উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার তত্ত্বাবধানে পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ, দায়িত্বে নিয়োজিত সদস্যদের সঙ্গে সমন্বয় এবং দায়িত্ব পালনের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের কার্যক্রম বিশেষ গুরুত্ব বহন করে। তাঁর দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে পূজামণ্ডপের নিরাপত্তা তদারকি ও সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করার প্রচেষ্টা পরিলক্ষিত হয়।

উক্ত পূজামণ্ডপে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন মোট ০৮ জন আনসার-ভিডিপি সদস্য। তাঁদের মধ্যে ০১ জন এপিসি, ০৫ জন ভিডিপি সদস্য এবং ০২ জন ভিডিপি সদস্যা রয়েছেন। রূপগঞ্জ উপজেলায় মোট পূজামণ্ডপ ৫৭টি, নিয়োজিত পুরুষ আনসার ও ভিডিপি সদস্য ২৩৮ জন, মহিলা সদস্যা ১১৪ জন, সর্বমোট ৩৫২ জন।পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়ে আশ্বাস প্রদান করেন। পাশাপাশি, ধর্মীয় স্বাধীনতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপন নিশ্চিত করতে দায়িত্বে নিয়োজিত সদস্যদের সর্বোচ্চ সতর্কতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়।

বর্তমান সরকারের জননিরাপত্তা নিশ্চিত করা, সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমান অধিকার সুরক্ষা এবং শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদ্‌যাপনের পরিবেশ বজায় রাখার অঙ্গীকার বাস্তবায়নে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীও দায়িত্ব পালন করে যাচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে বাহিনীর সদস্যরা মাঠপর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ