October 30, 2026, 8:10 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

মির্জাপুরে নদীতে ডুবে এক শিশুর মৃত্যু

শামীম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল)প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে ডুবে নিখোঁজ হওয়া আড়াই বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর)সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পৌরসদরের কাণ্ঠালিয়া এলাকা সংলগ্ন লৌহজং নদীতে এই ঘটনা ঘটে।মৃত শিশুর নাম সাফুয়ান,সে কাণ্ঠালিয়া গ্রামের আব্দুল মান্নান মিয়ার ছেলে।শিশুটির স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির সবার অগোচরে শিশুটি নদীর পাড়ে চলে যায় এবং একপর্যায়ে পানিতে পড়ে তলিয়ে যায়।এ সময় নদীর অপর প্রান্ত থেকে কয়েকজন নারী প্রত্যক্ষদর্শী বিষয়টি দেখতে পেয়ে চিৎকার করলেও তাৎক্ষণিকভাবে আশপাশে কাউকে পাওয়া যায়নি।পরে শিশুটিকে হাত নাড়াতে নাড়াতে পানির নিচে তলিয়ে যেতে দেখেন স্থানীয়রা।

ঘটনার খবর পেয়ে দ্রুত টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। ফায়ার সার্ভিসের ৩ সদস্যের একটি ডুবুরি দল শিশুটিকে উদ্ধারে বেলা ১১টা থেকে নদীতে উদ্ধার অভিযান শুরু করে।উদ্ধার অভিযানকালে বেলা ৩টা ৪০ মিনিটের দিকে মাঝ নদী থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করে ডুবুরি দলের সদস্যরা।এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও ডিফেন্সের টিম লিডার মো.ইসমাইল হোসেন সাংবাদিকদের বলেন “খবর পাওয়ার পরপরই আমাদের ৩ ডুবুরিসহ ৭ সদস্যের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। শিশুটিকে দুপুরে উদ্ধারের পর তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ