October 30, 2026, 8:09 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

দামুড়হুদায় কোরআন শিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের সবক গ্রহণ অনুষ্ঠিত

মো. আমিনুল ইসলাম (চঞ্চল), দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জয়রামপুর হাজীপাড়া জামে মসজিদে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের আওতায় সহজ কোরআন শিক্ষা কেন্দ্রে পবিত্র কোরআন শরীফের সবক গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সবক গ্রহণ অনুষ্ঠানে ৩৫ জন ছাত্র-ছাত্রীকে পবিত্র কোরআন শরীফের সবক প্রদান করা হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে জয়রামপুর হাজীপাড়া জামে মসজিদে শিক্ষার্থীর পবিত্র কোরআন শিক্ষার সবক গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন, দামুড়হুদা উপজেলা শাখার মডেল কেয়ারটেকার রহমত আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জয়রামপুর ডিএস দাখিল মাদ্রাসার সুপার মাওলানা শহিদুল ইসলাম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা আবুল হোসেন, সাধারণ কেয়ারটেকার নজরুল ইসলাম, রফিকুল ইসলাম জিয়া, আব্দুল হালিম, মনিরুজ্জামান, আহমেদ আলী ও মাওলানা ইয়াসিন আরাফাত।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সংশ্লিষ্ট শিক্ষা কেন্দ্রের শিক্ষক হাফেজ জিল্লুর রহমান। ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীনে পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ এর অংশ হিসেবে এ সহজ কোরআন শিক্ষা কেন্দ্র পরিচালিত হচ্ছে। কেন্দ্রটির নাম জয়রামপুর হাজীপাড়া জামে মসজিদ সহজ কোরআন শিক্ষা কেন্দ্র এবং কেন্দ্র কোড নম্বর ৫৪১।এ ধরনের শিক্ষা কার্যক্রমের মাধ্যমে শিশুদের পবিত্র কোরআন শিক্ষার পাশাপাশি ধর্মীয় জ্ঞান, নৈতিকতা ও মূল্যবোধ বিকাশের সুযোগ সৃষ্টি হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ