October 30, 2026, 8:10 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

তালায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস পালন

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সমবায় অর্থায়ন : কোলাহলপূর্ন বিশ্বে এক অবিচল সংকেত- প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে তালায় আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন দিবস-২৬ পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে বেসরকারি সংস্থা কারিতাস এর আইডিপিডিসি প্রকল্পের অধিন বৃহস্পতিবার (১৫ অক্টোবর) এক আলোচনা সভা উপজেলার মহান্দি সেভসোল চার্চ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

কারিতাস’র কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার সুকুমার দাস’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তালা উপজেলা সমবায় অফিসার মো. রফিকুল ইসলাম। এসময় বক্তব্য রাখেন, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারন সম্পাদক বি.এম. জুলফিকার রায়হান, ফেডারেশন’র কোষাধ্যক্ষ পূর্ণিমা সরকার, লিটন সেন, পার্ব্বতি দাস, সাবিত্রী দাস,অরুনা দাস, ঋতু দাস, বিশ্বনাথ সরকার ও শৈলন্দ্র নাথ দাস প্রমুখ।সভায় বলা হয়, শেয়ার সদস্যদের জন্য ক্রেডিট ইউনিয়ন অধিক লাভজনক, নিরাপদ এবং দারিদ্র বিমোচনের হাতিয়ার। এজন্য ক্রেডিট ইউনিয়নের সাথে সম্পৃক্ত হবার জন্য সকলকে উদ্ভুদ্ধ করা হয় এবং সচেতনতা বৃদ্ধিতে সুবিধাসমূহ উপস্থাপন করা হয়। একই সাথে শেয়ার সঞ্চয় জমা, জমানো টাকা দিয়ে ব্যবসা ও ঋন কার্যক্রম পরিচালনার কথা বলা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ