October 30, 2026, 9:06 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

মোহনপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস উদযাপন

রতন কুমার প্রামানিক, মোহনপুর (রাজশাহী) প্রতিনিধি 

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর মোহনপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার ১৩ই অক্টোবর সকাল ১১:০০ টায় মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এই কর্মসূচির আয়োজন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহিমা বিনতে আখতার। এই সময় উপস্থিত ছিলেন: প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিকুল ইসলাম, সমাজসেবা অফিসার ইমাম হোসেন শামীম, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, পল্লী উন্নয়ন কর্মকর্তা মশিউর রহমান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একদল প্রশিক্ষিত কর্মী এবং উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে একটি সচেতনতামূলক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে ফায়ার সার্ভিসের কর্মীদের পরিচালনায় ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো আকস্মিক দুর্যোগ মোকাবিলায় কী করণীয়, সে বিষয়ে একটি বাস্তবিক মহড়া প্রদর্শন করা হয়।আলোচনা সভায় বক্তারা বলেন, দুর্যোগ সম্পূর্ণরূপে রোধ করা সম্ভব না হলেও সঠিক সচেতনতা ও পূর্ব প্রস্তুতির মাধ্যমে এর ক্ষয়ক্ষতি বহুলাংশে কমিয়ে আনা সম্ভব। বিশেষ করে শিক্ষার্থী ও তরুণ সমাজকে দুর্যোগ মোকাবিলার নানা কৌশল সম্পর্কে সচেতন করার ওপর গুরুত্বারোপ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ