October 30, 2026, 9:06 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

‎তালায় সামাজিক নিরাপত্তা ও বাল্যবিবাহ প্রতিরোধে নাগরিক সংলাপ

‎তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলায় সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের হলরুমে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
‎

সুইজারল্যান্ড দূতাবাস, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইউরোপীয় ইউনিয়ন ও মানুষের জন্য ফাউন্ডেশনের (এমজেএফ) সহযোগিতায় এবং উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা ও উই ক্যানের যৌথ উদ্যোগে ‘ন্যাশনাল অ্যাডভান্সমেন্ট ফর গভর্নেন্স অ্যান্ড রাইটস ইনিশিয়েটিভস ইন কমিউনিটিস (নাগরিক)’ প্রকল্পের আওতায় এই সংলাপের আয়োজন করা হয়।‎উপজেলা নাগরিক ফোরামের সভাপতি ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি সুমা সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি রওনক জাহান, ইউএসডব্লিউ অসিত কুমার রায়, মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রতিনিধি আলেয়া খাতুন ও উপজেলা পরিসংখ্যান অফিসের প্রতিনিধি প্রশান্ত কুমার দাস।

এ সময় আরও বক্তব্য দেন নাগরিক ফোরামের সদস্য শাহনাজ পারভীন, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উপদেষ্টা দিলীপ কুমার দাস ও তালা রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক জুলফিকার রায়হান।
সংলাপে সরকারি সেবা প্রাপ্তিতে হয়রানি, সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে আলোচনা হয়। নাগরিক ফোরামের সদস্যরা সেবা নিতে গিয়ে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রশাসনের কর্মকর্তারা এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন অফিসার মধুসূদন দাস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ