October 30, 2026, 8:09 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

কোটালীপাড়ায় জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ”শিশু বিয়ে আর নয়, কণ্যা করবে বিশ্ব জয় “ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় কণ্যা শিশু দিবস উদযাপন উপলক্ষে রেলী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে একটি রেলি উপজেলা পরিষদ চত্তর প্রদক্ষিন শেষে।

উপজেলা পরিষদ লাল শাপলা হলরুমে আলোচনা সভা করে। উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন এর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শ্রীময়ী বাগচির সঞ্চালণায় সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।

এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, কুমার মৃদুল দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এইচ এম আনসার, বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বসার হাওলাদার, পৌর বিএনপির সভাপতি হাজী ইউসুফ আলী দাড়িয়া, ভিপি ফায়েকউজ্জামান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সলেমান শেখ, নজরুল ইসলাম মহিনসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে চিত্রাংকন প্রতিযোগিতায় ৭ জন বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি।

পুরুষ্কার প্রাপ্তরা হলেন-ভাস্কর দাস, আনিসা ইবনাত, প্রতিভা ভক্ত, পিনাকী বাড়ৈ, অথৈ ঢালী, মারিয়া রহমান ইনা ও জানাইয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ