October 31, 2026, 1:01 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বাগেরহাট পৌরসভার ১৫ হাজার ৪৮৫ পরিবারে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ

সৈয়দ জালিস মাহমুদ

স্বাবলম্বী পরিবার গড়ে তোলার লক্ষ্যে বাগেরহাট পৌরসভায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের আওতায় পরিবার/খানা জরিপ-২০২৬ শুরু হচ্ছে। এ কার্যক্রমের তথ্য সংগ্রহ, জরিপের উদ্দেশ্য ও বাস্তবায়ন বিষয়ে অভিহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) দুপুর ২টায় বাগেরহাট শহর সমাজসেবা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

শহর সমাজসেবা কার্যালয়, বাগেরহাটের বাস্তবায়নে পৌরসভার ৯টি ওয়ার্ডে এ জরিপ পরিচালনা করা হবে। এতে ৫৮ হাজার ৯৭৫ জন জনসংখ্যার বিপরীতে ১৫ হাজার ৪৮৫টি পরিবার বা খানার তথ্য সংগ্রহের পরিকল্পনা রয়েছে। জরিপ কার্যক্রম পরিচালনার জন্য ২৫ জন তথ্য সংগ্রহকারী ও তিনজন সুপারভাইজার নিয়োগ দেওয়া হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা এস এম নাজমুল সাকিব, বাগেরহাট সদর থানার ওসি (তদন্ত) মো. শহিদুল ইসলাম শেখ, বাগেরহাট পৌরসভার নির্বাহী কর্মকর্তা আব্দুল মাসুম, পরিসংখ্যান বিভাগের সহকারী কর্মকর্তা মোল্লা আবুল, মহিলা বিষয়ক অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার শারমিন আক্তার, বাগেরহাট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, নির্বাহী সদস্য মোল্লা আব্দুর রব, দৈনিক আমার দেশ পত্রিকার সাংবাদিক শেখ মিরানুরজ্জামান এবং পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মুহিতুজ্জামান (দুলাল)সহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।এ জরিপের মাধ্যমে পৌর এলাকার পরিবারগুলোর প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের পরিকল্পনা ও বাস্তবায়নে প্রয়োজনীয় তথ্যভান্ডার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে পরিবারগুলোর আর্থসামাজিক অবস্থা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ