October 31, 2026, 1:01 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

ফের বন্ধ হলো ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটের ফেরি চলাচল

মো. নাহিদুল ইসলাম ফাহিম, স্টাফ রিপোর্টার 

রাজবাড়ীর পদ্মা নদীতে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় চালুর মাত্র একদিন পরেই ফের বন্ধ হলো ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌ-রুটের ফেরি চলাচল।

সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) ধাওয়াপাড়া ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক (বাণিজ্য) মো. রবিউল ইসলাম।

তিনি বলেন, ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ নৌ-রুটের পদ্মা নদীতে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করায় সোমবার সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। এ নৌ-পথে ড্রেজিংয়ের জন্য গত ২২ সেপ্টেম্বর তারিখে বিআইডব্লিউটিএর আরিচা ড্রেজিং ইউনিটের কাছে চিঠি পাঠানো হয়েছে। ড্রেজিং না হওয়া পর্যন্ত এ রুটে ফেরি চলাচল বন্ধ থাকবে বলেও জানান এ কর্মকর্তা।এরআগে, উজান থেকে হঠাৎ প্রবল বেগে পানি নেমে আসায় পদ্মা নদীতে স্রোতের তীব্রতা বেড়ে যায়। এতে ফেরি চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় গত ৫ অক্টোবর দুপুর ১টা ৪০ মিনিট থেকে এ নৌ-পথে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পরে টানা ৬দিন বন্ধ থাকার পর স্রোতের তীব্রতা কমায় গত রোববার (১১ অক্টোবর) বিকেল পৌনে ৪ টা থেকে এ ফেরি চলাচল শুরু হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ