October 31, 2026, 1:01 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

ফকিরহাটে জাতীয় শিশুকন্যা দিবস উদযাপন

সৈয়দ জালিস মাহমুদ

“শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে জাতীয় শিশুকন্যা দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালি, আলোচনা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ উদ্যোগে সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ কমপ্লেক্স সম্প্রসারিত ভবন চত্ত্বর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রোকনুজ জামান। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও: এবিএম তৈয়বুর রহমান, সেক্রেটারী আবুল আলা মাসুম, পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু, একাডেমিক সুপারভাইজার আসাদুজ্জামান সহ বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ