October 30, 2026, 10:51 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে প্রেস কনফারেন্স

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিতকরণ ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১২ অক্টোবর) পেকুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়।

প্রেস কনফারেন্সে জানানো হয়, ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা হবে। সংগৃহীত তথ্যের ভিত্তিতে কর্মসূচির কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।অনুষ্ঠানে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুল ইসলাম, অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা ফারুক আহমেদ চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কাউসার আহমদ, জনস্বাস্থ্য প্রকৌশলী সালাহ উদ্দিন সোহেল, পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আনসারীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য হলো পরিবারভিত্তিক সঠিক তথ্য সংগ্রহের মাধ্যমে প্রয়োজনীয় সেবা ও সরকারি সহায়তা যথাযথভাবে পৌঁছে দেওয়া। এ জন্য তথ্য সংগ্রহের ক্ষেত্রে স্বচ্ছতা ও নির্ভুলতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো পরিবার যেন ভুল বা অসম্পূর্ণ তথ্যের কারণে কর্মসূচির সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।তিনি আরও বলেন, তথ্য সংগ্রহ কার্যক্রমে স্থানীয় জনপ্রতিনিধি, সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সাধারণ জনগণের সহযোগিতা প্রয়োজন। সঠিক তথ্য প্রদান ও তথ্য সংগ্রহকারীদের সহযোগিতার মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হবে।

এ সময় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্দেশ্য, তথ্য সংগ্রহের প্রক্রিয়া, তথ্যের সঠিকতা নিশ্চিতকরণ এবং কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সংশ্লিষ্টরা কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ