October 30, 2026, 8:09 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

বাগালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আইয়ুব আলী

জি,এম, রবিউল ইসলাম, কয়রা (খুলনা) প্রতিনিধি

খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজের অবস্থান তুলে ধরেছেন ঐ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও বিএনপির অন্যতম নেতা মো. আইয়ুব আলী সরদার।

তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে আসছেন তিনি। মো. আইয়ুব আলী সরদার বাগালী ইউনিয়নের বগা গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মজিবার রহমান সরদার। স্থানীয় জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি দলীয় কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। বিগত সরকারের আমলে রাজনৈতিক কারণে একাধিকবার হামলা ও মামলার শিকার হয়েছেন এবং কারাবরণ করেছেন।

জানা গেছে, মো. আইয়ুব আলী সরদার এর আগে উত্তর বগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি, কয়রা উপজেলা যুবদলের সদস্য, কয়রা উপজেলা বিএনপির সদস্য এবং বাগালী ইউনিয়ন বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন। রাজনীতির পাশাপাশি বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। বর্তমানে তিনি বগা পূর্বপাড়া জামে মসজিদের সভাপতি, বগা মদিনাতুল উলুম তালিমুল কোরআন নুরানী ও হাফিজিয়া মাদ্রাসার সভাপতি এবং বগা ইয়াং স্টার ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিত্ব, রাজনৈতিক সম্পৃক্ততা এবং সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে সামনে রেখে বাগালী ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে আগ্রহী আইয়ুব আলী সরদার। দলীয় মনোনয়ন পেলে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি। বাগালী ইউনিয়নের অধিকাংশ বাসিন্দারা জানান, ত্যাগী নেতা হিসাবে বিএনপির পক্ষ থেকে তাকে মনোনয়ন দিলে চেয়ারম্যান হওয়ার সম্ভবনা রয়েছে। তিনি দুর্দীনের বিএনপির কান্ডারি। তার এলাকায় রয়েছে ব্যাপক জনপ্রিয়তা। তবে বিএনপির পক্ষ থেকে বাগালী ইউনিয়নে চেয়ারম্যান পদে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হলে নির্বাচনী মাঠে তার অবস্থান আরও স্পষ্ট হবে।

উল্লেখ যোগ্য বিষয় হলো বাগালী ইউনিয়নে সাবেক ৩নং ওয়ার্ড অর্থাৎ সাত গ্রামের মানুষের এখন একটাই কথা তারা সাত গ্রামের ভিতরে চেয়ারম্যান রাখতে চাই। সেই হিসাবে তার রয়েছে প্লাস পয়েন্ট। ইউপি সদস্য বিএনপি নেতা আইয়ুব আলী মনোনয়ন প্রাপ্তীর জন্য সকলের সহযোগিতা কামনা করেছেন।

কয়রা(খুলনা)


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ