October 30, 2026, 9:04 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

বরিশাল জেলা জামায়াতের রুকন সম্মেলন’২৬ অনুষ্ঠিত

সাইফুল ইসলাম সাঈফী, বরিশাল সিটি প্রতিনিধি

দায়িত্বশীলদেরকে সর্বস্তরের মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে: অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বরিশাল জেলা শাখার উদ্যোগে রুকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০অক্টোবর) সকাল ৯:৩০ বরিশাল নগরীর বরিশাল ক্লাব অডিটোরিয়ামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

রুকন সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরাসদস্য ও জেলা আমীর অধ্যাপক আব্দুল জব্বার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল এ্যাড. মুয়াযযম হোসাইন হেলাল।প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, সংগঠনের দায়িত্বশীলদের সর্বস্তরের মানুষের কাছে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে। ব্যক্তিগত আমল-আখলাক, সাংগঠনিক শৃঙ্খলা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে হবে। দাওয়াতি তৎপরতা জোরদার করে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে ইসলামের কল্যাণের বার্তা পৌঁছে দিতে হবে।

তিনি বলেন, বরিশাল জেলার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করতে হবে।রুকনদের নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হওয়ার সাথে মানুষের সমস্যা, দুর্ভোগ ও প্রত্যাশার সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে। পরিকল্পিত দাওয়াতি তৎপরতা, গণসংযোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বরিশাল জেলাকে ইসলামী আন্দোলনের একটি শক্তিশালী দুর্গে পরিণত করতে হবে।

তিনি আরও বলেন, সমাজে ন্যায়, ইনসাফ, সততা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য সংগঠনের দায়িত্বশীলদের নিষ্ঠা ও ত্যাগের সঙ্গে কাজ করতে হবে। সাংগঠনিক কার্যক্রমের পাশাপাশি মানুষের পাশে দাঁড়ানোর মাধ্যমে ইসলামের সৌন্দর্য ও কল্যাণের দিকগুলো তুলে ধরতে হবে।
সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করতে দায়িত্বশীলদের সমন্বিতভাবে কাজ করতে হবে। সংগঠনের প্রতিটি স্তরে নিয়মিত বৈঠক, পরামর্শ, প্রশিক্ষণ ও দাওয়াতি কার্যক্রম নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগরী আমীর মাওলানা জহির উদ্দিন মুহাম্মদ বাবর,কেন্দ্রীয় মজলিসে শুরা ও অঞ্চল টিম সদস্য মাওলানা ফখরুদ্দিন খান রাজী,অঞ্চল টিম সদস্য অধ্যাপক শাহ আলম,

জেলা সেক্রেটারী মাওলানা মাহমুদুন্নবি তালুকদারের সঞ্চালনায় সম্মেলনে আরো উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাস্টার আব্দুল মান্নান ও ড. মাহফুজুর রহমান সহ বরিশাল জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ