October 30, 2026, 9:04 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

পবিপ্রবিতে বৃহত্তর ময়মনসিংহ ছাত্র কল্যাণ সমিতির নেতৃত্বে ফাহাদ ও সাদ্দাম

মেহেরুন্নেছা লাবনী, পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অধ্যয়নরত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের শিক্ষার্থীদের সংগঠন বৃহত্তর ময়মনসিংহ ছাত্র কল্যাণ সমিতির আগামী এক বছরের জন্য পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের সভাপতি হাসিবুল হাসান শান্ত, নির্বাহী সভাপতি সাকিব রাহাত ও সাধারণ সম্পাদক তৌকির আহমেদ

১০ অক্টোবর এক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নতুন কমিটির বিস্তারিত প্রকাশ করা হয়। ঘোষিত কমিটিতে ওয়ালিদ নূর ফাহাদকে সভাপতি, রতন ঘোষকে নির্বাহী সভাপতি এবং সাদ্দাম হোসাইনকে সাধারণ সম্পাদক করা হয়েছে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীরা এই সংগঠনের সদস্য।অন্যান্য দায়িত্ব পেয়েছেন অর্থ বিষয়ক সম্পাদক পদে সামিউল হাসান, দপ্তর সম্পাদক পদে সাজ্জাদ হোসেন, প্রচার সম্পাদক পদে মোঃ খোকন এবং সাংস্কৃতিক সম্পাদক পদে মাহফুজ তুহিন রয়েছেন। ছাত্র বিষয়ক সম্পাদক তাওহিদুল ইসলাম তৌহিদ, ছাত্রী বিষয়ক সম্পাদক ফাহিমা নীলু, পরিবহন বিষয়ক সম্পাদক সৌমিক এবং আপ্যায়ন বিষয়ক সম্পাদক রুবানা নাফসি মীম।তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মুস্তাকিম সাদাত, পরিবেশ বিষয়ক সম্পাদক আল শাহরিয়ার তালুকদার, ধর্ম বিষয়ক সম্পাদক ইব্রাহিম এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক অমি। এ ছাড়া সমাজসেবা বিষয়ক সম্পাদক আবু তালহা, সাহিত্য বিষয়ক সম্পাদক জহিরুল, পাঠাগার বিষয়ক সম্পাদক স্বচ্ছ এবং স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফিরুজ দায়িত্ব পেয়েছেন। প্রতিটি বিভাগে একজন করে সম্পাদকের পাশাপাশি এক বা একাধিক উপ-সম্পাদক নিয়োগ দেওয়া হয়েছে।

নতুন কমিটি ঘোষণার পর সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, শিক্ষার্থীদের কল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে নবগঠিত কমিটি আরও গতিশীল ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ