October 30, 2026, 8:09 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

দামুড়হুদায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

মো. মনিরুল ইসলাম, চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার ১০ ই অক্টোবর ২০২৬ ইং সকালে দামুড়হুদা ইউনিয়ন পরিষদের আয়োজনে এবং ইউপি চেয়ারম্যান মোঃ হজরত আলীর সার্বিক তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানান, এই অভিযানের মূল লক্ষ্য হলো ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি করা, এডিস মশার প্রজননস্থল ধ্বংস করা এবং চারপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা।উদ্বোধনকালে বক্তারা ডেঙ্গুর বিস্তার রোধে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার পাশাপাশি কোথাও যেন পানি জমে থাকতে না পারে, সেদিকে সবাইকে সজাগ ও সচেতন হওয়ার আহ্বান জানান। তারা উল্লেখ করেন, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের অন্যতম প্রধান হাতিয়ার। তাই নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রেখে একটি ডেঙ্গুমুক্ত সুস্থ পরিবেশ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার অনুরোধ জানানো হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উদ্দীন ইউপি সদস্যবৃন্দু সহ গ্রাম পুলিশের সদ্স্যগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ