October 30, 2026, 9:38 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কোটালীপাড়ায় পোস্টার লাগানোর সময় ছুরিসহ যুবক আটক

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ‘১৬ জুলাই গোপালগঞ্জ গণহত্যাকারী ইউনূস গং-এর ফাঁসি চাই’—সংবলিত পোস্টার লাগানোর সময় এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি ধারালো ছুরি উদ্ধার করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণ থেকে তাঁকে আটক করা হয়।আটক যুবকের নাম লিটন মন্ডল। তিনি গোপালগঞ্জ জেলা সদরের বেদগ্রাম এলাকার নির্মল মন্ডলের ছেলে। পোস্টারটির উপড়ে বামপাশে জয় বাংলা’এর নিচে বঙ্গবন্ধু শেখ মুজিবুর, রহমান সজীব ওয়াজেদ জয়, শেখ ফজলুল করিম সেলিম এর ছবি। মাঝখানে আল্লাহ সর্বশক্তিমান’ এবং ডানপাশে জয় বঙ্গবন্ধু এর নিচে আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী ও আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার ছবি পাশাপাশি ‘১৬ জুলাই গোপালগঞ্জ গণহত্যাকারী ইউনূস গং-এর ফাঁসি চাই’ লেখা রয়েছে। এতে ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টার ছবি এবং ফাঁসির দড়ির প্রতীকী ছবি ব্যবহার করা হয়েছে। পোস্টারের নিচে ‘জেলা আওয়ামী লীগ, গোপালগঞ্জ’ লেখা রয়েছে।পোস্টার লাগানোর সময় বিএনপির কয়েকজন লিটন মন্ডলকে আটক করেন। এ সময় কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদসহ কয়েকজন পুলিশ কর্মকর্তা ঘটনাস্থলে এসে তাঁর কাছ থেকে একটি ধারালো ছুরিসহ থানায় নিয়ে যায়।

কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, “এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ