ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক সমিতি ময়মনসিংহ জেলা শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি অনুষ্ঠান ১০ অক্টোবর শনিবার বেলা ১১ টায় জেলা পরিষদের ভাষা শহীদ আব্দুল জব্বার মিলনায়তনে আনন্দ মূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক উম্মে হাবীবা মীরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিআরডি সহকারী পরিচালক সোনিয়া হোসেন জিসান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির ময়মনসিংহ জেলা শাখার নব নির্বাচিত আহ্বায়ক কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক ও স্থানীয় সরকার এর উপ-পরিচালক উম্মে হাবীবা মীরাকে সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়৷ উল্লেখ্য ময়মনসিংহ জেলার ১৪৫ টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।