October 30, 2026, 11:55 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বিরামপুরে দিনাজপুর জেলা জামায়াতের রুকন সম্মেলন অনুষ্ঠিত

এস এম আরাফাত হোসাইন

গণভোটের গণরায় বাস্তবায়নে কোনো টালবাহানা জনগণ বরদাস্ত করবে না : মাওলানা এটিএম মা’ছুম
বাংলাদেশ জামায়াতে ইসলামী, দিনাজপুর জেলা শাখার উদ্যোগে ৯ অক্টোবর, শুক্রবার, দিনব্যাপী ষান্মাসিক রুকন সম্মেলন ও শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও দিনাজপুর জেলা আমীর অধ্যক্ষ আনিসুর রহমানের সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মুহাম্মাদ মা’ছুম। বিশেষ অতিথি হিসেবে আলোচনা রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর-দিনাজপুর অঞ্চলের সহকারী পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন। বিভিন্ন বিষয়ের উপর আলোচনা রাখেন রংপুর-দিনাজপুর অঞ্চলের টীম সদস্য ফক্বীহ মাওলানা আব্দুল হাকিম, অঞ্চলের টীম সদস্য মো. আনোয়ারুল ইসলাম, জেলা সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত ও জেলা কর্মপরিষদ সদস্য আলমগীর হোসেন প্রমুখ।
প্রধান অতিথি বলেন, বর্তমান সরকার ইতোমধ্যে সকল সেক্টরে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। রাষ্ট্রের সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থায় দলীয় লোকদের নিয়োগ দিচ্ছে। গণভোটের গণরায় বাস্তবায়নে দুর্বার গণআন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা হবে। সরকার জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়নে টালবাহানা করছে। দেশের জনগণকে সাথে নিয়ে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্য দাবি আদায়ে জাতীয় সংসদে ও রাজপথে সোচ্চার ভূমিকা রাখবে।
প্রধান অতিথি মাওলানা এটিএম মা’ছুম আরও বলেন, শপথের জনশক্তি রুকনদের কুরআন অধ্যয়ন, হাদীস অধ্যয়ন সহ ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে যোগ্যতা অর্জন করতে হবে। মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে গণমানুষের অধিকার আদায়ে সর্বাত্মক ভূমিকা রাখতে হবে। আসন্ন স্থানীয় নির্বাচনে যথাযথ প্রস্তুতি ও গণসংযোগ বাড়াতে হবে।
তিনি বলেন, দেশের জনগণের আস্থা ও ভালোবাসা নিয়ে জামায়াতে ইসলামী বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠায় শক্তিশালী এবং বলিষ্ঠ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ