October 30, 2026, 10:28 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

জীবননগরে পুলিশের অভিযানে মাদকদ্রব্য উদ্ধার, গ্রেপ্তার ১

মো. মিনারুল ইসলাম, চুুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার জীবননগরে অভিযান চালিয়ে ৪৫৩ বোতল মাদকদ্রব্য উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ। এ ঘটনায় বাড়ির মালিক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ই অক্টোবর) ২০২৬ ইং বিকালে উপজেলার সীমান্ত ইউনিয়নের গয়েশপুর উত্তরপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গয়েশপুর উত্তরপাড়া গ্রামের মো. আয়নাল মন্ডলের ছেলে দেলোয়ার হোসেনের বাড়িতে মাদকদ্রব্য মজুত রাখা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে জীবননগর থানা পুলিশ অভিযান চালায়। এ সময় বাড়ির রান্নাঘর থেকে দুটি বস্তায় রাখা মোট ৪৫৩ বোতল উইন কোরেক্স ও এসকফ সিরাপ উদ্ধার করা হয়। অভিযানের সময় বাড়ির মালিক দেলোয়ার হোসেনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলায়মান শেখের তত্ত্বাবধানে পরিচালিত অভিযানে এসআই শাহিন আলম, এসআই পলাশসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান শেখ বলেন, “অভিযানে ৪৫৩ বোতল উইন কোরেক্স ও এসকফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলা শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ