October 30, 2026, 9:04 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

টাঙ্গাইলে প্রতারণার ফাঁদে বিকাশ ব্যবসায়ী

শামীম মিয়া, মির্জাপুর (টাঙ্গাইল)প্রতিনিধি

টাঙ্গাইলের মির্জাপুরে প্রতারণার ফাঁদে ফেলে চোখের পলকে এক বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে নগদ দেড় লাখ টাকা হাতিয়ে নিয়েছে একটি সংঘবদ্ধ চক্র।

ঘটনাটি ঘটেছে, বুধবার (৭ অক্টোবর) উপজেলা সদরের কলেজ রোড এলাকার পুরাতন শহীদ মিনার সংলগ্ন ‘জাকির স্টোর’নামের একটি দোকানে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী জাকির হোসেন সাংবাদিকদের বলেন, সকালে সুবেশধারী এক যুবক তার দোকানে এসে ৫০ টাকার একটি মোবাইল রিচার্জ কার্ড চান, এর কিছুক্ষণের মধ্যেই আরও দুই যুবক দোকানে প্রবেশ করেন।দোকানে উপস্থিত যুবকরা হঠাৎ মেঝেতে কয়েকটি রিচার্জ কার্ড পড়ে থাকতে দেখে দোকানির দৃষ্টি আকর্ষণ করেন। মেঝেতে পড়ে থাকা কার্ডগুলো কার তা দেখতে দোকানি জাকির হোসেন ও উপস্থিত দুই যুবক নিচে ঝুঁকে পড়েন। ঠিক সেই সুযোগে চক্রের তৃতীয় সদস্যটি বিদ্যুৎবেগে ক্যাশ বাক্সে হাত বাড়িয়ে নগদ ১ লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নিয়ে সটকে পড়ে।ব্যবসায়ী জাকির আরও বলেন,”কিছুক্ষণ পর ক্যাশে হাত দিয়ে দেখি টাকা নেই।মুহূর্তের মধ্যে তারা হাওয়া হয়ে গেছে। বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেওয়া হয়।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) রমিজ রায়হান সাংবাদিকদের জানান,সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল ঘুরে দেখেছে। আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান ও বিভিন্ন স্থাপনায় থাকা সিসিটিভি (CCTV) ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে। প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার ও আত্মসাৎকৃত টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ