October 30, 2026, 10:28 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের সঙ্গে এমপি মাহমুদা আলমের মতবিনিময়

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

​ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা আলম মিতুর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।​উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় স্থানীয় সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড, প্রশাসনিক সমন্বয় এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।​সভার প্রধান অতিথি ড. মাহমুদা আলম মিতু বলেন, উপজেলার উন্নয়ন গতিশীল করতে এবং সরকারের সেবাসমূহ সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনকে আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। তিনি উপজেলার সার্বিক অগ্রযাত্রায় যেকোনো সহযোগিতায় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

​অনুষ্ঠানে কাঁঠালিয়া উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের শীর্ষ কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ