October 30, 2026, 9:06 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে কাঁঠালিয়ায় মাসব্যাপী চক্ষু সেবা শুরু

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ঝালকাঠির কাঁঠালিয়ায় মাসব্যাপী বিনামূল্যে চক্ষু সেবা কার্যক্রম শুরু হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (৬ অক্টোবর) উপজেলার জোড়পোল বাজারে মেসার্স মামুন ফার্মেসিতে দিনব্যাপী বিনামূল্যে ছানি রোগী বাছাই, দৃষ্টি পরীক্ষা ও চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।

​ইস্পাহানী ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতাল পরিচালিত ‘ইস্পাহানি ইসলামিয়া চক্ষু চিকিৎসা কেন্দ্র’ কাঁঠালিয়া শাখা এই ক্যাম্পের আয়োজন করে।

​কার্যক্রমের আজকের দিনে মোট ৫১ জন সাধারণ ও দুস্থ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়।ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন প্রতিষ্ঠানটির অ্যাসোসিয়েট অপটোমেট্রিস্ট তামিম মোহাম্মদ ফজলুল করিম এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন কমিউনিটি মোবিলাইজার জাহিদুল ইসলাম।

​আয়োজকরা জানান, বিশ্ব দৃষ্টি দিবস সামনে রেখে মাসব্যাপী এই সেবা কার্যক্রমের উদ্যোগ নেওয়া হয়েছে। এলাকার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর দোড়গোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দেওয়াই এর মূল লক্ষ্য। পুরো মাসজুড়ে পর্যায়ক্রমে উপজেলার বিভিন্ন এলাকায় এ ধরনের সেবা কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ