October 30, 2026, 8:09 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে মৎস্য বিভাগের মতবিনিময় সভা

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

​আসন্ন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে জেলা মৎস্য বিভাগ।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সায়েদা বেগম এবং সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাসসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।​সভায় মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

​এ সময় বক্তারা উল্লেখ করেন, মা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে নির্ধারিত এ নিষেধাজ্ঞা অমান্য করলে অপরাধীকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। ইলিশের বংশবৃদ্ধি ও সম্পদ রক্ষায় এই সরকারি নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ