October 30, 2026, 9:42 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বাগমারায় অধ্যক্ষের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

আশিক ইসলাম, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

বাগমারার আউচপাড়া ইউনিয়নের বেলঘরিয়াহাট ফাজিল (ডিগ্রী) মাদরাসার অধ্যক্ষ তাজুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধনের নামে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেল মাদরাসা চত্বর সংলগ্ন সড়কের দুই পার্শ্বে দাঁড়িয়ে এই মানববন্ধন কর্মসূচী পালন করেন ওই মাদরাসার শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীসহ এলাকার সাধারন লোকজন।

মানববন্ধন শেষে মাদরাসা চত্বরে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য দেন- মাদরাসার উপাধ্যক্ষ ফারুক মোহাম্মদ ইসমাইল হোসেন, মাদরাসার প্রাক্তন শিক্ষার্থী বাগমারা উপজেলা জামায়াতের আমীর প্রভাষক বাবুল হুসাইন, প্রাক্তন শিক্ষার্থী দেলুয়াবাড়ী দাখিল মাদরাসার সুপারিনডেন্ট হাফিজুর রহমান, মৌগাছী উচ্চ বিদ্যালয়ের বিএসসি শিক্ষক সিরাজুল ইসলাম, মাদরাসার বিজ্ঞান বিষয়ের শিক্ষক আব্দুল কাদের, কম্পিউটার শিক্ষক তানজিমা খাতুন, মাদরাসার দশম শ্রেণীর শিক্ষার্থী নুশরাত জাহান, মোস্তাফিজুর রহমান ও রোকাইয়া খাতুন এবং এলাকাবাসীর পক্ষে সাদের আলী, আব্দুল গনি ও হাতেম আলী প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, সম্প্রতি বেলঘরিয়াহাট ফাজিল (ডিগ্রী) মাদরাসার পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুইটি পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। ওই বিরোধের জেরে গত রোববার এলাকার কিছু ভাড়াটিয়া লোকজন জড়ো হয়ে অধ্যক্ষ তাজুল ইসলামের বিরুদ্ধে মানববন্ধন করে। আর ওই মানববন্ধনের বরাদ দিয়ে প্রতিষ্ঠান ও অধ্যক্ষের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচার চালানো হয়। কাজেই প্রতিবাদ সভায় মানববন্ধনের নামে প্রতিষ্ঠান ও অধ্যক্ষের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা তথ্য ছড়িয়ে অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ