October 30, 2026, 8:09 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

‘‘ফসলের অতন্দ্র জরিপ’’ নিয়মিত চলছে ফকিরহাটে

সৈয়দ জালিস মাহমুদ, বার্তা সম্পাদক

বাগেরহাটের ফকিরহাট উপজেলায় কৃষকদের সচেতনতা বৃদ্ধি ও নিরাপদ ফসল উৎপাদনের লক্ষ্যে নিয়মিতভাবে চলছে ‘ফসলের অতন্দ্র জরিপ’। এর অংশ হিসেবে উপজেলার সদর ইউনিয়নের কাঠালতলা ব্লকের ধানচাষিদের নিয়ে ধানের ক্ষেতে হাতে-কলমে ফসলের অতন্দ্র জরিপের পদ্ধতি দেখানো হয়েছে।

সোমবার, ৫ অক্টোবর সকাল ১০টায় ফকিরহাট উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন কৃষকদের আধুনিক ও বিজ্ঞানসম্মত কৃষি পদ্ধতি ‘ফসলের অতন্দ্র জরিপ’ সম্পর্কে ধারণা দেন। এ পদ্ধতি অনুসরণের মাধ্যমে স্বল্প খরচে অধিক মুনাফা অর্জনের পাশাপাশি নিরাপদ অর্গানিক ফসল উৎপাদন করা সম্ভব বলে তিনি জানান।

কৃষিবিদ শেখ সাখাওয়াত হোসেন বলেন, ফসলের অতন্দ্র জরিপ (Surveillance/Atondra Jarip) হলো কৃষিজমিতে নিয়মিত বা নির্দিষ্ট সময় অন্তর পোকা-মাকড় ও রোগের আক্রমণ পর্যবেক্ষণের একটি কার্যকর পদ্ধতি।তিনি বলেন, অতন্দ্র জরিপের মাধ্যমে রোগ ও পোকার পূর্বলক্ষণ নির্ণয় করা যায়। আক্রমণের প্রাদুর্ভাব ঘটার আগেই ক্ষতিকর পোকা বা রোগের উপস্থিতি চিহ্নিত করা সম্ভব হয়। ফলে সঠিক সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কৃষকরা বড় ধরনের ক্ষতির হাত থেকে ফসল রক্ষা করতে পারেন।

এ ছাড়া উপকারী পোকা ও ক্ষতিকর পোকার অনুপাত বুঝে প্রয়োজন অনুযায়ী বালাইনাশক ব্যবহার করা যায়। এতে অপ্রয়োজনীয় কীটনাশকের ব্যবহার কমার পাশাপাশি কৃষকের উৎপাদন খরচ ও পরিবেশ দূষণও কমে। সুস্থ ও নিরাপদ পরিবেশে ফসল উৎপাদনের মাধ্যমে ভালো ফলন নিশ্চিত করাও সম্ভব হয়।তিনি আরও জানান, ফকিরহাট উপজেলার আটটি ইউনিয়নের ২৪টি ব্লকের সব এলাকায় ‘ফসলের অতন্দ্র জরিপ’-এর সুফল সম্পর্কে সাধারণ কৃষকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ফকিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সকল কর্মকর্তা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

২০২৬ সালের চলতি মৌসুমে ফকিরহাট উপজেলায় প্রায় ৪ হাজার ৬০০ হেক্টর জমিতে আমন ধান চাষ হচ্ছে।

এ সময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. তৌহিদুল ইসলামসহ কাঠালতলা ব্লকের ২০ জন কৃষক উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ