October 30, 2026, 8:10 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

রাজবাড়ী জেলার গুণী শিক্ষক সংবর্ধনা পাচ্ছেন আব্দুর রাজ্জাক

মো. নাহিদুল ইসলাম ফাহিম, স্টাফ রিপোর্টার 

রাজবাড়ীতে গুণী শিক্ষক হিসেবে সংবর্ধনা পাচ্ছেন জেলা শহরের রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক। এর আগে গত সেপ্টেম্বর মাসে তিনি জেলার একজন গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হন।

জেলা শিক্ষা অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় এবছর জেলার গুণী শিক্ষক নির্বাচনের প্রক্রিয়া শুরু করা হয়। এরই ধারাবাহিকতায় মাধ্যমিক পর্যায়ে জেলার পাঁচটি উপজেলায় পাঁচজন শিক্ষককে নির্বাচিত করা হয়। এরপর এই পাঁচজনের মধ্যে একটি প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগীতায় সবচেয়ে বেশি নম্বর পেয়ে মো. আব্দর রাজ্জাক জেলার গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত হন। পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নির্বাচিত গুণী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হবে। গুণী শিক্ষক নির্বাচিত হওয়ায় অনুভূতি প্রকাশকালে আব্দুর রাজ্জাক বলেন, জেলার মধ্যে গুণী শিক্ষক নির্বাচিত হওয়া শুধু আমার নিজের অর্জন নয়। এটি প্রতিষ্ঠানেরও অর্জন। আমি চাই যে গুণাবলীর দ্বারা আমি এখানে এসেছি সেটি যেন সকল শিক্ষার্থীর মধ্যে ছড়িয়ে দিতে পারি। এই প্রত্যয় নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই।সহকারী জেলা শিক্ষা কর্মকর্তা প্রদ্যুত কুমার দাস বলেন, প্রতিবছর শিক্ষা সপ্তাহে শেষ্ঠ শিক্ষক নির্বাচিত করা হতো। এবার মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় গুণী শিক্ষকদের সংর্বধনা প্রদানের আয়োজন করা হচ্ছে। উপজেলা পর্যায়ে নির্বাচিত হওয়ার পর জেলা পর্যায়ে শিক্ষকগণ এই প্রতিযোগীতায় অংশ নিয়েছেন। এখানে যারা নির্বাচিত হয়েছেন তাদের সকলকেই অনেকগুলো ধাপ পার হতে হয়েছে। বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নির্বাচিত গুণী শিক্ষকদের সংবর্ধনা প্রদান করা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ