October 30, 2026, 9:06 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

ময়মনসিংহে দুর্গাপুজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

ময়মনসিংহে দুর্গাপুজা উপলক্ষে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আসন্ন দুর্গাপুজা ২০২৬ উদযাপন উপলক্ষে ময়মনসিংহ জেলার আইনশৃঙ্খলা ও নিরাপত্তা সংক্রান্তে এক মতবিনিময় সভা ৪ অক্টোবর রবিবার সকাল ১১ টায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে।

পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভায় ময়মনসিংহ সদরসহ ১৪ থানা এলাকার পূজা উদযাপন কমিটির সভাপতি,সাধারণ সম্পাদকসহ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট ময়মনসিংহ দক্ষিণ জেলা শাখার সভাপতি দেবব্রত দাস দুকুল সাধারণ সম্পাদক সংগ্রান বর্মন ও পার্থ সারথি সিং আপেল উপস্থিত ছিলেন।

এ সময় পূজা উদযাপন কমিটির ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্টের নেতৃবৃন্দ পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এবং থানার অফিসার ইনচার্জগনের কার্যক্রমের প্রতি সন্তোষ প্রকাশ করে বলেন মন্ডপে সি সি ক্যামেরা স্থাপন করে সুষ্ঠ সুন্দর নিরাপত্তার মাধ্যমে উৎসব মুখর পরিবেশে পুঁজা উদযাপনসহ যথাযথ সময়ে বিসর্জন কাজ সম্পন্ন করবেন বলে আশ্বাস প্রদান করেন। সভায় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন ।

জেলা পুলিশের তথ্য অনুযায়ী এবার জেলার ১৪ থানা এলাকায় মোট ৮১৪ টি মন্ডপে পুজা উদযাপন অনুষ্ঠিত হবে। কোতোয়ালী মডেল থানা এলাকায় ১৩২,মুক্তাগাছায় ১১৪,ফুলবাড়িয়ায় ৭৩, ত্রিশালে ৬৯, ভালুকায় ৬৭,গফরগাঁও ১০,পাগলায় ১১, গৌরীপুরে ৬৪, ঈশ্বরগঞ্জে ৫০, নান্দাইলে ৩০, ফুলপুরে ৪৮, হালুয়াঘাটে ৬১, ধোবাউড়ায় ৩৫ ও তারাকান্দায় ৫০ টি পূজামণ্ডপে পূজা উদযাপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ