October 30, 2026, 9:42 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

‎পবিপ্রবিতে রংপুর ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের কমিটি ঘোষণা

মেহেরুন্নেছা লাবনী, পবিপ্রবি প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) অধ্যয়নরত রংপুর বিভাগের শিক্ষার্থীদের সংগঠন রংপুর ডিভিশনাল স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
‎

শনিবার, ২৮ সেপ্টেম্বর সংগঠনটির নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে মো. আসিফ এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে ইসরাত জাহান দায়িত্ব পেয়েছেন। ‎এ ছাড়া সহ-সভাপতি পদে রয়েছেন আরিফুল ইসলাম রিয়াদ, মোঃ সামিউল ইসলাম ও নেছার আহমেদ।কমিটিতে সাধারণ সম্পাদক হিসেবে মো. রোকন উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ আরবিন রিয়াদ অন্তর এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে সাগর আহমেদ দায়িত্ব পেয়েছেন।

‎অন্যান্য পদে রয়েছেন—

কোষাধ্যক্ষ আশরাফুজ্জামান রোমান, দপ্তর সম্পাদক আনন্দ চন্দ্র বর্মন, প্রচার সম্পাদক মোঃ মাহির ফয়সাল, ক্রীড়া সম্পাদক মোঃ সাইম ইসলাম, ধর্ম বিষয়ক সম্পাদক আলী আহম্মদ জুয়ায়ের, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল জুয়ায়ের, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. আসাদুল্লাহ আহাদ এবং সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মেহেদী হাসান।
নতুন কমিটির সদস্যরা রংপুর বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের কল্যাণে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ