October 30, 2026, 11:39 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

দেওয়ানগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

জিএম ফাতিউল হাফিজ বাবু, জামালপুর প্রতিনিধি

জামালপুর সীমান্তে মাদক বিরোধী অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা ১৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে ৩৫ বিজিবি।

শুক্রবার (২ অক্টোবর) সকালে দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুমাররের চর এলাকা থেকে আসামি বিহীন এসব মদ উদ্ধার করা হয়। জানা গেছে, সকালে জামালপুর- ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাথরের চর বিওপির বিজিবির সদস্যরা ১০৭৬ সীমান্তের কাছে কুমারের চর এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে পরিত্যক্ত অবস্থায় ফেলে যাওয়া ১৮৬ বোতল ভারতীয় মদ জব্দ করে বিজিবি। যার আনুমানিক মূল্য ২ লাখ ৭৯ হাজার টাকা। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি।জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে।

মাদক উদ্ধারের ঘটনায় দেওয়ানগঞ্জ থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ