October 30, 2026, 8:09 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

সোনামুড়া মহকুমার জাহানারা বেগম ক্যান্সারে আক্রান্ত; সাহায্যের আবেদন

সমরেশ রায়, পশ্চিমবঙ্গ প্রতিনিধি

ক্যান্সারে আক্রান্ত জাহানারা বেগম, চিকিৎসার খরচ যোগাতে না পাড়ায়,মানুষের কাছে সাহায্যের আবেদন।

শুক্রবার, ২রা অক্টোবর সোনামুড়া মহকুমার সোনাপুর গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা জাহানারা বেগম, তিনি ক্যান্সারে আক্রান্ত, চিকিৎসার খরচ জগাতে হিমশিম খাচ্ছেন, তাই সাধারণ মানুষের কাছে সাহায্যের হাত বাড়ালেন।

গত প্রায় সাত মাস ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি, চিকিৎসা ও ওষুধের খরচ চালিয়ে যাওয়া তার পক্ষে কঠিন হয়ে পড়েছে, তাই আজ বাঁচার আশায়, সাহায্যের হাত বাড়ালেন।

জাহানারা বেগমের জীবনের গল্প সংগ্রামের, পরিবারের পক্ষ থেকে জানা যায়, প্রায় কুড়ি বছর আগে তার স্বামী তাকে ছেড়ে চলে যান, এরপর একমাত্র সন্তানকে পড়াশোনা করিয়ে মানুষ করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন জাহানারা, সংসার চালাতে কখনো রাজমিস্ত্রির কাজ, আবার কখনো মানুষের বাড়িতে গিয়ে বিভিন্ন কাজ করে উপার্জন করেছেন তিনি, নিজের কষ্টকে উপেক্ষা করেই সন্তানের ভবিষ্যতের জন্য লড়াই করে গিয়েছেন।

কিন্তু আজ পরিস্থিতি বদলে গেছে, ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর, তাহার নিয়মিত চিকিৎসা ও ওষুধের প্রয়োজন হলেও অর্থের অভাবে সেই চিকিৎসা চালিয়ে যেতে সমস্যায় পড়েছেন বলে জাহানারা বেগম জানিয়েছেন,তাই একজন অসহায় নারীর চিকিৎসা যেন শুধুমাত্র অর্থের অভাবে থেমে না যায়, তাই এই আশায় মানবিক মানুষেরা যাতে তাহার পাশে দাঁড়ান এবং একটু সহযোগিতা করেন তাহার আহ্বান জানিয়েছেন,

আপনাদের এতোটুকু সহযোগিতায় জাহানারা বেগমের চিকিৎসা চালিয়ে যাওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনারা মানবিকতার হাত বাড়িয়ে তাকে সুস্থ জীবনে ফিরে আসার সুযোগ করে দিন। এবং যাহারা জাহানারার সুস্থ কামনা করে সাহায্য করতে চান, তাহারা তাহার সবকিছু যাচাই করে পাশে দাঁড়ান। এই আবেদন জানিয়েছেন। সকলের সহযোগিতায় সুস্থ থাকে এবং চিকিৎসা চালিয়ে যেতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ