October 30, 2026, 9:06 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

ফরিদপুরে দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ও ঔষধ প্রদান

গোলাম আজম মনির, ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের আলফাডাঙ্গায় গরীব অসহায় রোগীদের মধ্যে ফ্রি স্বাস্থ্যসেবা ও বিনা মূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

“এসো আলফাডাঙ্গা গড়ি” সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে শুক্রবার সকাল ১০টায় আলফাডাঙ্গা পৌর সদরে রিয়াদ ভবনের দ্বিতীয় তলায় স্বাস্থ্যসেবা কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এস এম বায়েজিদ খাঁন।এসো আলফাডাঙ্গা গড়ি সংগঠনের আহবায়ক মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মনিরুল হক সিকদার, আলফাডাঙ্গা আরিফুজ্জাম সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আজাদুর রহমান, লেখক ও গীতিকার সামচুদ্দিন হাসু, মুক্তি যোদ্ধা সাংবাদিক খান আসাদুজ্জামান টুনু, মহিউদ্দিন মাষ্টার, হুমায়ন কবির, মোস্তাফিজুর রহমান রাসেল প্রমুখ।দিনব্যাপী ফ্রি স্বাস্থ্যসেবা ক্যাম্পে চিকিৎসা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ মোহাম্মদ শাহ আলম ও গাইনি বিশেষজ্ঞ ডাঃ শ্যামল কুমার বিশ্বাস।

সকাল ১০ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ স্বাস্থ্যসেবা ক্যাম্পে প্রায় উপজেলার বিভিন্ন এলাকার শতাধিক রোগী বিনামূল্য ঔষধ ও চিকিৎসা সেবা গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ