October 31, 2026, 12:40 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

​শিবগঞ্জ সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় মোবাইল জব্দ

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। জব্দকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক বাজারমূল্য ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা।

​০১ অক্টোবর, বৃহস্পতিবার সকালে শাহাবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামস্থ পশ্চিম পাড়া (সীমান্ত পিলার ১৮৭/১০-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে), শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ।​ শিয়ালমারা বিওপি’র নায়েক সুশীল চাকমার নেতৃত্বে পরিচালিত একটি বিশেষ টহল দল।

​গোপন সংবাদের ভিত্তিতে মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) শিয়ালমারা বিওপির একটি বিশেষ টহল দল উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে মালিকবিহীন অবস্থায় বিভিন্ন মডেলের ১২টি ভারতীয় চোরাই মোবাইল ফোন আটক করা হয়। বর্তমানে জব্দকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।

​বিষয়ের সত্যতা নিশ্চিত করে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি বলেন, “বিজিবি সকল প্রকার চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে এবং এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। সজাগ দৃষ্টি ও পেশাদারিত্বের সাথে সীমান্ত সুরক্ষায় বিজিবি সবসময় তৎপর রয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ