October 30, 2026, 11:39 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

রাজবাড়ীতে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত

মো. নাহিদুল ইসলাম ফাহিম, স্টাফ রিপোর্টার 

রাজবাড়ীতে নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেনের সাথে জেলায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলনকক্ষে জেলা পুলিশের উদ্যোগে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।মতবিনিময় সভায় বক্তব্য দেন রাজবাড়ীর নবাগত পুলিশ সুপার মীর মনির হোসেন, জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুল ইসলাম-পিপিএম, রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি কাজী আব্দুল কুদ্দুস, সাবেক সভাপতি এ্যাড. খান মোহাম্মদ জহুরুল হক, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হিরণ, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন প্রমুখ। এসময় জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রায় অর্ধশত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভার শুরুতেই পরিচিতি পর্বের পাশাপাশি জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও পেশাগত দায়িত্ব পালনে পারস্পরিক সহযোগিতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।

এ সময় সাংবাদিকরা জেলার বিভিন্ন সামাজিক ও অপরাধমূলক সমস্যা, যেমন- মাদক, তীব্র যানজটের পাশাপাশি সংঘটিত বিভিন্ন অপরাধের চিত্র নবাগত পুলিশ সুপারের সামনে তুলে ধরেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ