October 30, 2026, 11:39 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বাগমারায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

আশিক ইসলাম, বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

“দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগমারায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে।

উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে দিবসটি পালন উপলক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে ভবানীগঞ্জ বাজারে র‌্যালী অনুষ্ঠিত হয়।

র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না।

উপজেলা সমাজসেবা অফিসার মতিনুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীতের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন- উপজেলা প্রকৌশলী মুনছুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আখতারুজ্জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুর-এ-শেফা প্রমূখ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাগমারা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু বাককার সুজন, যুগ্ন-সম্পাদক জহুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, প্রচার সম্পাদক সিদ্দিক আলী ও নির্বাহী সদস্য শামীম হোসেন। এছাড়াও অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় শতাধিক প্রবীণ ব্যক্তি উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে শারীরিক প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ