October 30, 2026, 8:09 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

তালার জালালপুরে জেলে সমাবেশ অনুষ্ঠিত

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

দুবলারচরকে পলিথিন ও প্লাষ্টিক বর্জ্য মুক্ত রাখতে দুবলা ফিসারমেন গ্রুপের জেলে সমাবেশ কর্মসূচীর দ্বিতীয় পর্যায়ে তালা উপজেলার জালালপুরে জেলে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তালার জালালপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ইউপি চেয়ারম্যান মফিদুল হক লিটুর সভাপতিত্বে অনুষ্ঠিত জেলে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন দুবলা ফিসারমেন গ্রুপের সদস্য ও খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ পিন্টু। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলে সমাজের প্রতিনিধি পংকজ কুমার বিশ্বাস, মোঃ হাফিজুল ইসলাম, রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী প্রমুখ।

সভায় বক্তারা আসন্ন শুঁটকি মৌসুমে দুবলারচরে পলিথিন ও প্লাষ্টিক দ্রব্য না নেওয়ার জন্য জেলেদের সতর্ক করা সহ দুবলারচর ও সুন্দরবনকে প্লাষ্টিক মুক্ত রাখতে সকলের প্রতি আহবান জানিয়েছেন।

দুবলা ফিসারমেন গ্রুপের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোঃ কামাল উদ্দিন আহমেদ জানান, দুবলারচর পলিথিন ও প্লাষ্টিক মুক্ত রাখার লক্ষে জেলেদের সচেতন করতে আরো এধরনের জেলে সমাবেশ করা হবে বলে তিনি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ