October 30, 2026, 9:06 pm
শিরনাম :
কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর চুয়াডাঙ্গায় আইনমন্ত্রী আসাদুজ্জামানকে যুবদলের শুভেচ্ছা বিনিময়

দামুড়হুদায় মাদরাসা পরিচালকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মো. মিনারুল ইসলাম, চুুয়াডাঙ্গা প্রতিনিধি

দামুড়হুদার কার্পাসডাঙ্গায় মারকাযুস সুন্নাহ তাহফিযুল কুরআন মাদ্রাসার পরিচালক হাফেজ তরিকুল ইসলামের ওপর নৃশংস হামলার প্রতিবাদে এবং জড়িত অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ৩০ সেপ্টেম্বর কার্পাসডাঙ্গা বাজারে স্থানীয় সর্বস্তরের তৌহিদী জনতা, ওলামায়ে কেরাম এবং সচেতন নাগরিক সমাজের যৌথ উদ্যোগে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে উপস্থিত বক্তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘হাফেজ তরিকুল ইসলামের উপর যে নৃশংস ও কাপুরুষোচিত হামলা চালানো হয়েছে, তা কোনো সুস্থ ও সভ্য সমাজ মেনে নিতে পারে না। ঘটনার পর বেশ কিছু সময় পার হয়ে গেলেও এবং অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন এখনও তাদের উপযুক্ত শাস্তির আওতায় আনতে পারেনি, যা অত্যন্ত দুঃখজনক ও আশঙ্কাজনক।

’ বক্তারা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, অবিলম্বে এ হামলার মূল পরিকল্পনাকারী ও জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায়, ভবিষ্যতে আরও কঠোর ও তীব্র গণ-আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন উপস্থিত প্রতিবাদকারীরা।

মানববন্ধনে এলাকার আলেম-ওলামা, স্থানীয় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত থেকে এই দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন। প্রতিবাদ সমাবেশ শেষে চিকিৎসাধীন হাফেজ তরিকুল ইসলামের দ্রুত সুস্থতা এবং দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ