October 31, 2026, 12:40 am
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

কোটালীপাড়ায় প্রতিপক্ষের হামলায় আহত ৩

কামরুল হাসান, কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়ায় দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি ও গালিগালাজের প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় তৃত্বীয় পক্ষের ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

মঙ্গলবার রাতে উপজেলার গোপালপুর গ্রামে এঘটনা ঘটে।

স্হানীয়রা আহতদের উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে, মাহামুদ ও আকবর শিকদারকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। গুরুতর আহত বাদল শিকদার (৪৭) ভর্তি হয়ে চিকিৎসা প্রহন করছেন।

হাসপাতালে আহত বাদল শিকদার সাংবাদিকদের বলেন গোপালপুর ব্রীজের পাশে মাহামুদ শিকদারের বাথরুমের জায়গায় পল্লী বিদ্যুতের খুটি স্হাপন করে। এনিয়ে গতকাল রাত ৯ টার দিকে অভিযুক্তদের সঙ্গে কথা কাটাকাটি হয়। এসময় আমি গালিগালাজ করতে নিষেধ করলে অভিযুক্তরা আমাদের উপর হামলা চালিয়ে আহত করে। পরে স্হানীয়রা তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। এঘটনায় বাদল শিকদারের বোন ছাবিকুননাহার ৪ জনকে বিবাদী করে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

ছাবিকুননাহার অভিযোগে বলেন গতকাল রাতে বিবাদীরা তার ভাই বাদল শিকদার, মাহামুদ শিকদার ও আকবর শিকদারকে এলোপাথাড়ি মারপিট করে তাদের শরীরের বিভিন্ন স্হানে নিয়া ফুলা জখন করে বাদল শিকদারের কাছ থেকে টাকা, মোবাইল ফোন, মানি ব্যাগ ও গাড়ির কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়।

অভিযোগের বিষয়ে এক অভিযুক্ত বলেন -ওরা আমাদের ৬/৭ লাখ টাকা নিয়েছে আরো মারপিট করেছে।

কোটালীপাড়া থানার ডিউটি অফিসার এ এসআই আলাউদ্দিন হাসান জানান এঘটনায় বাদল শিকদারের বোন ছাবিকুননাহারের একটি অভিযোগ পাওয়া গেছে। ওসি স্যারের কাছে অভিযোগটি উপস্থাপন করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ