October 30, 2026, 11:39 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বাগেরহাটে সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক পরামর্শ সভা

বাগেরহাট প্রতিনিধি

প্লাস্টিক দূষণ হ্রাস, পরিবেশ সংরক্ষণ ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে বাগেরহাটে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা প্রশাসক জনাব গোলাম মো. বাতেন।

সভায় প্লাস্টিকের ব্যবহার ও দূষণ কমানো, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক ও সমন্বিত পদ্ধতি, পরিবেশ সুরক্ষা এবং সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। সুন্দরবন ও এর আশপাশের পরিবেশের ওপর প্লাস্টিক ও অপরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনার নেতিবাচক প্রভাব কমাতে জনসচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

পরামর্শ সভায় বিভিন্ন এনজিওর প্রতিনিধি, সাংবাদিক, উদ্যোক্তা, সামাজিক ব্যক্তিত্ব, ইয়ুথ ফর সুন্দরবন-এর স্বেচ্ছাসেবক, স্বাস্থ্য অধিকার ফোরামের সদস্য এবং যুব ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।

সভায় অংশগ্রহণকারীরা প্লাস্টিকের ব্যবহার কমানো, বর্জ্য পৃথকীকরণ, পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে কার্যকর বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিভিন্ন মতামত ও পরামর্শ তুলে ধরেন।

বক্তারা বলেন, প্লাস্টিক দূষণ নিয়ন্ত্রণ ও সুন্দরবনের পরিবেশ রক্ষায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি সংস্থা, স্থানীয় জনগোষ্ঠী, গণমাধ্যম এবং যুবসমাজকে সমন্বিতভাবে কাজ করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ