October 30, 2026, 9:42 pm
শিরনাম :
খুলনায় সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের মতবিনিময় সভা, অসহায়দের মাঝে খাদ্য বিতরণের সিদ্ধান্ত কচুয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কুয়াকাটায় দোয়া ও খাবার বিতরণ পশ্চিমবঙ্গে স্বাস্থ্য মন্ত্রীর ঘোষণা, পুজোয় সরকারি হাসপাতালে দীর্ঘ ছুটি বন্ধ পশ্চিমবঙ্গে গ্রামীণ উন্নয়নে পঞ্চায়েত মন্ত্রীর আশ্বাস মির্জাপুরে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার কাঁঠালিয়ায় শর্টবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জামায়াতের পৌর শাখার কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত মির্জাপুরে সারভর্তি ট্রাক পুকুরে দামুড়হুদার সীমান্তবর্তী মাঠে রাসেল ভাইপার সাপ আটক, বন বিভাগে হস্তান্তর

বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান

জিএম ফাতিউল হাফিজ বাবু, জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে মাটি কেটে নেওয়ায় অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ভ্রাম্যমাণ আদালতে মোস্তফা মিয়া নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকালে উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের তরমুজ পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, কয়েকদিন থেকে তরমুজ পাড়ায় অবৈধভাবে মাটি কেটে বিক্রি করছিল একটি মহল। এনিয়ে ব্যাপক সমালোচনার জন্ম দিলে বিকালে মাটি কাটা বন্ধে অভিযানে যান সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা।

এসময় মাটি কাটার বিষয়টি প্রমাণ পাওয়ায় মাটি কাটার সঙ্গে জড়িত থাকা মোস্তফা মিয়া নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

সচেতন মহলের দাবি, বকশীগঞ্জের বিভিন্ন গ্রামে ও নদ-নদীর পাশে অবৈধভাবে বালু উত্তোলন, মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযান কার্যক্রম আরও জোরদার করতে হবে।

প্রভাবশালীদের থাবায় ফসলি জমি, নদ-নদী রক্ষায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপির হস্তক্ষেপ কামনা করেন সচেতন মহল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ